• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

আ’লীগের সাধারণ নেতা-কর্মীদের সব দলে জায়গা দেয়ার আহ্বান নুরের

Reporter Name / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

[ad_1]

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমি বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা রাজনীতি করতে চান, তাদের আমরা সব দলে জায়গা করে দেবো। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনসহ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নুরুল হক নুর  বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে। কিন্তু আওয়ামী লীগের দেশব্যাপী একটি সমর্থন রয়েছে। সবাই ফ্যাসিবাসীর ব্যবস্থার সমর্থন করেনি। পরিস্থিতির কারণে দল করেছে কিন্তু এলাকায় মানুষের ওপরে কোনো জুলুম ও নির্যাতন করেনি।

তিনি বলেন, শুধু একটি দিনে ফুল দিয়ে কিংবা প্রেস ক্লাবে আলোচনা সভায় ভাসানীকে সীমাবদ্ধ রাখলে হবে না। মওলানা ভাসানী আওয়ামী লীগ গঠনের উদ্যোক্তাদের অন্যতম নেতা হয়েও তিনি কিন্তু শুরুতেই আওয়ামী লীগ থেকে সরে গিয়েছিলেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts