• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন

Reporter Name / ৫৭৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

[ad_1]

নিজস্ব প্রতিবেদক: পরিবর্তন করা হয়েছে দেশের আরো ৪টি সরকারি কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি ভবন-স্থাপনার নাম। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ কামালসহ অনেক আওয়ামী লীগ ঘরানার জাতীয় নেতাদের নাম সরিয়ে এসব জায়গায় নতুন নামকরণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ৪টি সরকারি কলেজের নাম এবং ২১টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ স্থানে পূর্বের নাম থেকে রাজনৈতিক ও পারিবারিক অভিঘাত মুছে দিয়ে নিরপেক্ষ বা ভৌগোলিক ভিত্তিক নাম যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল’। তেমনি ‘সরকারি জয়বাংলা কলেজ, খুলনা’ হয়েছে ‘খুলনা সরকারি কলেজ, খুলনা’, ‘জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ, ভৈরব’ হয়েছে ‘ভৈরব সরকারি মহিলা কলেজ’, এবং ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ, ইটনা’ হয়েছে ‘ইটনা সরকারি কলেজ’।

প্রজ্ঞাপনে অনুযায়ী বিভিন্ন কলেজে স্থাপিত ছাত্রাবাস, একাডেমিক ভবন ও ছাত্রীনিবাসের নাম থেকেও বাদ দেওয়া হয়েছে শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রাসেল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, ডা. ওয়াজেদ মিয়াসহ অনেকের নাম। এর মধ্যে বরগুনা সরকারি মহিলা কলেজের ‘শেখ হাসিনা ছাত্রীনিবাস’ এখন থেকে ‘বরগুনা সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস’ নামে পরিচিত হবে। একইভাবে, ঢাকা কলেজের ‘শেখ কামাল হল’ হয়েছে ‘বিজয় ২৪’ এবং ‘শেখ জামাল একাডেমিক ভবন’ হয়েছে ‘জুলাই ৩৬ একাডেমিক ভবন’। শরীয়তপুর সরকারি কলেজের ‘শেখ রাসেল ছাত্রাবাস’ বদলে হয়েছে ‘শহীদ মামুন ছাত্রাবাস’। তিতুমীর কলেজের ‘ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন’ এখন ‘নতুন বিজ্ঞান ভবন’ নামে চালু থাকবে।

বিভিন্ন কলেজের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস’-এর নামও একাধিক ক্ষেত্রে বদলানো হয়েছে। রাজবাড়ী সরকারি কলেজে এটি হয়েছে ‘তাপসী রাবেয়া ছাত্রীনিবাস’, আর দিনাজপুর সরকারি কলেজে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস’ নামটি সরিয়ে ‘ছাত্রীনিবাস-৩’ নাম নির্ধারণ করা হয়েছে। নরসিংদী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, যশোর, পাবনা ও সন্দ্বীপের সরকারি কলেজগুলোর বিভিন্ন ভবনেও একই ধরনের নাম পরিবর্তন করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts