• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

আরও এক মাস আলোচনা করলেও সিদ্ধান্তে আসতে পারব না : রাশেদ খান

Reporter Name / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

[ad_1]

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি  হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে। তারা  হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঠিক একইভাবে আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে, আমরাও  হাসিনার সঙ্গে হাত মিলিয়েছি। যেভাবে আজকে ভিন্নমত দেখলাম। সর্বশেষ দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট। তারাও দেখলাম যে আজকে ইউটার্ন করেছে। তারাও এখন বলছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট।  আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র এটা জনগণ পছন্দ করে না। আপনি সকালে একটা বলবেন, আপনি বিকালে একটা বলবেন। আপনি আজকে একটা বলবেন, কালকে একটা বলবেন। এটা তো হতে পারে না।

বুধবার (৮ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে নামাজের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আপনারাও যেমনিভাবে আজকের এই আলোচনা দেখে হতাশ হচ্ছেন। ঠিক একইভাবে আমরাও আজকের এই আলোচনা দেখে আমরাও হতাশ হচ্ছি। এটা তো আসলে জনগণ কোনভাবেই প্রত্যাশা করে না। আপনারা সেই আবার আট মাস পিছনে ফিরে যাবেন, যেখানে সামনে ফেব্রুয়ারি মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা জাতিকে একটি সেরা নির্বাচন উপহার দেবে। সেখানে আমরা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে আমরা ঐক্যমত কমিশনে যারা আছি সবাই তো নির্বাচন করতে চাই। সেই প্রস্তুতি না নিয়ে আমরা বরং এখানে ভিন্ন মত দেখাচ্ছি এবং আমাদের দাবির মধ্যে প্রতিদিন মনে হচ্ছে যে, আমরা মতপার্থক্য তৈরি করছি। এজন্য আমরা বলেছি যে, আরো এক মাস যদি আপনারা এভাবে আলোচনা করেন কোনভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না।

তিনি বলেন, আমরা নয়টি রাজনৈতিক দল বসেছিলাম, আলোচনা করেছি। আমরা দেখলাম যে পরবর্তীতে আজকের এই ঐক্যমত কমিশনে তাদের মধ্যে ভিন্নমত। ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল আপনারা দলগুলো বসেন। আমি আজকে স্পষ্ট করেছি আমরা তো বসেছি। বসার পরে দেখলাম যে আমরা একমতে আসার পরেও এখানে এসে নেতারা এক একজন বক্তব্য দিচ্ছে এক রকম। এইভাবে তো হয় না। এখন তো বল আপনাদের কোর্টে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। 

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পরে যে জাতীয় সংসদ গঠিত হবে, প্রথম যে অধিবেশন সেই অধিবেশনে জুলাই জাতীয় সনদের অনুমোদন দিতে হবে। অর্থাৎ গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা জনগণ পূরণ করলো ভোট দেওয়ার মাধ্যমে এবং যেদিন প্রথম অধিবেশন হবে সেদিন সেদিন এটার অনুমোদন দিতে হবে। আমরা বলেছি, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাস থাকত, তাহলে গণভোটের দরকার হতো না। কিন্তু সেই আস্থা না থাকায় গণভোটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts