
বর্তমান সময়ে বাড়িতে বসে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করা অনেক সহজ হয়ে গিয়েছে। ইন্টারনেট এবং স্মার্টফোন থাকলেই এখন ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ করে আয় করা সম্ভব।
বিশেষ করে ছাত্র-ছাত্রী, গৃহিণী এবং পার্ট টাইম কাজ করতে চান, এমন মানুষের জন্য অনলাইন কাজ একটি ভালো সুযোগ।
এই আর্টিকেলে বাড়িতে বসে অনলাইনে কাজ করার জনপ্রিয় এবং সহজ উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
এতে করে আপনি উপায় গুলো জেনে সহজেই বাড়িতে বসে অনলাইন ভিত্তিক কাজ করে ইনকাম করতে পারবেন।
সাধারণত ঘরে বসে অনলাইন ভিত্তিক যেই কাজগুলো করে ইনকাম করা হয়, সেই কাজগুলোকেই বাড়িতে বসে অনলাইনে কাজ বলা হয়ে থাকে। বর্তমানে অনলাইন ভিত্তিক অনেক ধরনের কাজ রয়েছে,
যেগুলো বাড়িতে বসেই ফ্রিতে করে ইনকাম করা যায়।শুধুমাত্র আপনার কিছু দক্ষতা এবং ডিজিটাল ডিভাইস থাকলেই এই কাজগুলো করে আয় করতে পারবেন। অনলাইন ভিত্তিক কাজগুলো বিভিন্ন টাইপের হতে পারে যেমনঃ
এছাড়া আরো অনেক ধরনের অনলাইন ভিত্তিক কাজ রয়েছে, যেগুলো সাধারণত ঘরে বসে অনলাইনে করা যায়। এই ধরুন ফেসবুক পেজ মডারেটর এর কাজ।
আপনি ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করে অনলাইন থেকেই প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা আয় করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে লক্ষ্য লক্ষ্য পেজ রয়েছে, বিশেষ করে যারা ব্যবসার কাজে পেজ খুলে থাকে।
অবশ্যই পড়বেনঃ
তারা মূলত পেজ পরিচালনা করার জন্য কর্মী নিয়োগ দিয়ে থাকে। আপনি তাদের হয়ে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট এর কাজ করে অনলাইনে ইনকাম করতে পারেন।
বাড়িতে বসে অনেক ধরনের অনলাইন কাজ করে ইনকাম করা যায়। তবে মূলত সহজ যে উপায় গুলো রয়েছে, সেই উপায়গুলোই আমরা এখন তুলে ধরব।
যে কোন ব্যক্তি এই কাজগুলো করে অনলাইন থেকে নিশ্চিত ১০০% ইনকাম করতে পারবে। চলুন কাজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
প্রথমেই আমি যে কাজটি সম্পর্কে আলোচনা করব, সেই কাজটি হল বাংলা আর্টিকেল রাইটিং। এই বাংলা আর্টিকেল রাইটিং অনলাইন ভিত্তিক করে যে কোন ব্যক্তি অনলাইন থেকে সহজেই আয় করতে পারবে।
বর্তমানে অনলাইনে প্রচুর বাংলা ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটের মালিক গুলো সাধারণত অন্যদের দিয়ে আর্টিকেল লিখিয়ে থাকে। এর বিনিময়ে তারা কিছু পারিশ্রমিক দেয়।
বর্তমানে একটি বাংলা আর্টিকেল লেখার বিনিময়ে ৫০ থেকে ১০০ টাকা বা তার বেশি ইনকাম করতে পারবেন। তবে হাই কোয়ালিটির ইংরেজি অথবা বাংলা আর্টিকেল লিখলে ২৫০ টাকা পর্যন্ত আয় করা যায়।
এছাড়াও মাসিক ভিত্তিক পেমেন্ট গ্রহণ করতে পারবেন। বাংলা আর্টিকেল লিখে প্রতি মাসে ৫ থেকে ১৫ হাজার টাকা ইনকাম করা সম্ভব।
ইতিমধ্যে অনেকগুলো বাংলাদেশী ওয়েবসাইট বাংলা আর্টিকেল রাইটিং জব অফার করছে। যেখানে তারা বলছে প্রথম দিকে তারা পাঁচ থেকে দশ হাজার টাকা মাসিক স্যালারি দিবে।
এরপর ধীরে ধীরে আর্টিকেলের মান ও পদবী অনুযায়ী স্যালারি বৃদ্ধি করবে। তাছাড়াও সর্বোচ্চ 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন, এই আর্টিকেল রাইটিং করে।
যদি ইংরেজি কোন ওয়েবসাইটে আর্টিকেল রাইটিং করেন সেক্ষেত্রে প্রতি মাসে ৫০০০০ টাকার বেশি আয় করা সম্ভব। কারণ ইংরেজি আর্টিকেল এর ডিমান্ড অনেক বেশি।
তবে আপনি যেহেতু বাংলা আর্টিকেল লিখতে পারেন সেইক্ষেত্র বাংলা ওয়েবসাইট গুলোতে আর্টিকেল রাইটিং সার্ভিস দিন।
আর্টিকেল রাইটিং মূলত হল নির্দিষ্ট কোন বিষয়ে আপনার চিন্তা-ভাবনা দিয়ে লেখালেখি করা। পাশাপাশি বিভিন্ন বিশ্বস্ত সোর্স থেকে তথ্য সংগ্রহ করে লেখালেখি করা।
আমরা ইতিমধ্যেই লেখালেখি করে আয় করার ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করেছি, যেখানে অনেকগুলো ওয়েবসাইট সম্পর্কে বলা হয়েছে।
যারা মূলত আর্টিকেল রাইটিং জব দিয়ে থাকে। সেখানে এপ্লাই করলেই আপনি আর্টিকেল রাইটিং করে প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা অনায়াসেই আয় করতে পারবেন।
বাড়িতে বসে অনলাইনে কাজ করে ইনকাম করার আরেকটি উপায় হল ব্লগিং সাইট। আপনি নিজের ব্লগিং সাইটে আর্টিকেল লেখালেখি করে প্রতিদিন ইনকাম করতে পারেন।
আমি নিজেই ব্লগিং সাইট থেকে রেগুলার আয় করে থাকি, তাই আপনাদের সাথে এই উপায়টি শেয়ার করলাম। আপনারা চাইলে ব্লগিং ওয়েবসাইট খুলে সেখানে নিয়মিত বাংলা ও ইংরেজি কনটেন্ট লিখে ইনকাম করতে পারেন।
ব্লগিং সাইট খুলে ইনকাম করার জন্য গুগল এডসেন্স অনুমোদন পেতে হয়। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রচুর ভিজিটর এর প্রয়োজন হয়।
এর জন্য প্রথম থেকে আপনাকে প্রচুর পরিশ্রম করে ওয়েবসাইটে আর্টিকেল লেখালেখি করে ভিজিটর বাড়াতে হবে। এরপর আপনি অ্যাড সেন্স এপ্লাই করে অনুমোদন নিয়ে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আয় করতে পারবেন।
এক্ষেত্রে আপনার কিছু বিষয়ে জ্ঞান থাকতে হবে পাশাপাশি দক্ষতা থাকলে আরো ভালো হয়। আর্টিকেল রাইটিং কিভাবে করতে হয় এবং কিভাবে এসিও আর্টিকেল লিখতে হয় এই সম্পর্কে জানতে হবে।
এভাবে আপনি নিজের ব্লগিং ওয়েবসাইটে কাজ করে অনলাইন থেকে আয় করতে পারবেন। ঘরে বসে অনলাইনে কাজ করে আয় করার সহজ এই উপায়টি সকলেই অনুসরণ করতে পারেন।
ঘরে বসে অনলাইনে কাজ করে আয় করতে চান, তাহলে বলব ফটোগ্রাফি শুরু করুন। কারণ ফটোগ্রাফি করেই, সেই ছবি বিক্রি করে বিভিন্ন প্লাটফর্ম থেকে আয় করতে পারবেন।
আপনারা অনেকেই জানেন বর্তমানে অনলাইনে ছবি বিক্রি করে আয় করে প্ল্যাটফর্ম রয়েছে। যেখানে আপনি ছবি আপলোড করলেই প্রতি ছবি বিক্রির বিনিময়ে নির্দিষ্ট কমিশনে আয় করতে পারবেন।
আমি ইতিমধ্যেই অন্য একটি পোস্টে ছবি বিক্রি করে আয় করার ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করেছি। যেখানে অনেকগুলো ওয়েবসাইট সম্পর্কে জানিয়েছি, সেই সাইটগুলোতে আপনি সরাসরি আকর্ষণীয় এক্সক্লুসিভ ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন।
অনেকেই ছবি আপলোড করে প্রতিদিন ৩ থেকে ৪ ডলার উপার্জন করে থাকে। ছবির কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। এর জন্য আপনার ভালো মানের ক্যামেরা অথবা মোবাইল দরকার হবে।
যদি আপনার হাতের স্মার্টফোনটির ক্যামেরা অনেক ভালো হয়ে থাকে, তাহলে আপনি এই উপায়ে ফটোগ্রাফি করে ছবি বিক্রি করে বাড়িতে বসেই অনলাইন কাজ করে আয় করতে পারেন।
বাড়িতে বসে অনলাইনে কাজ করার অনেক সুযোগ-সুবিধা রয়েছে। ঘরে বসে অনলাইনে কাজ করলে ঘরের বাইরে গিয়ে শারীরিক পরিশ্রম করে ইনকাম করতে হয় না।
আপনি শুধুমাত্র বাড়িতে বসেই মানসিক শ্রম দিয়ে নিজে দক্ষতা দিয়ে ইনকাম করতে পারবেন। অনলাইনে কয়েকটি সহজ উপায়ে বাড়িতে বসে আয় করা যায়, যা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। ঘরে বসে অনলাইনে কাজ করার সুবিধা নিম্নে দেওয়া হলোঃ
বাড়িতে বসে অনলাইনে কাজ এখন আর কঠিন কিছু নয়। আপনি যদি কোনো একটি কাজ ভালোভাবে শিখে নিয়মিত কাজ করেন তাহলে অনলাইন থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব।
তবে অনলাইনে কাজ করার আগে অবশ্যই কাজ শিখে নিতে হবে এবং ভুয়া সাইট থেকে দূরে থাকতে হবে। তাহলেই অনলাইন থেকে ইনকাম শুরু করতে পারবেন।
আমি আর্টিকেলে ঘরে বসে অনলাইনে কাজ করে আয় করার সহজ কয়েকটি উপায় তুলে ধরেছি, যেগুলো সাধারণত একজন স্টুডেন্ট ভালো মতো করতে পারবে। পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করে এই উপায়ে ইনকাম পর্যন্ত করতে পারবে।
আশা করি আপনার এই উপায় গুলো পছন্দ হয়েছে। আপনার কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারেন।

আমি উদ্ভাস আইটির এডমিন শিহাব, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।