• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

‘আত্মবিশ্বাস থাকলে মেয়েরা সব পারবে’

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

[ad_1]

‘প্রত্যেক মেয়ের মনের মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে যে, ‘আমি সব পারবো।’ মেয়েরা সব পারে, আত্মবিশ্বাস থাকলে মেয়েরা সব পারবেই।’ একজন সফল নারীর সফলতার পেছনে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে নিজের আত্মবিশ্বাস। নারী কখনও মা, কখনও ঘরনি, কখনও কর্মী, কখনও সংসার কর্ত্রী। নিজের আত্মবিশ্বাসে নিজেকে এগিয়ে রাখার জন্যই একজন নারী তার দৈনন্দিন জীবনের এই সকল চরিত্রেই সমান পারদর্শী হয়ে উঠে। নিজেকে ভালো রাখার পাশাপাশি অন্যদের জীবন করে তুলছেন আনন্দময়। এমনই হন একজন আত্মবিশ্বাসী নারী।

একজন নারীর নিজের অধিকার আদায়ে নিজেকেই কথা বলতে হবে। নিজের প্রয়োজনীয় বিষয়গুলো নিজেকেই চাইতে হবে। নারীর জন্য ঘরের চারদেয়ালে বন্দি থাকা লাগবে, এই ধারণা ভাঙতে হবে। আর এ-সব করতে পারে একজন নারী নিজেই। নারী নিজের জন্য যদি নিজেই আওয়াজ না তোলে, তাহলে অন্য কেউ আর তার জন্য আওয়াজ তুলবে না।

তবে প্রবল ইচ্ছাশক্তি ও ‘আত্মবিশ্বাস’ থাকলেই নারীরা যেকোন পেশায় স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। নারী যদি নিজের অধিকার নিজে আদায় করতে না পারে, তাহলে তাকে সারা জীবন অন্যের ওপর নির্ভরশীল হয়েই বাঁচতে হবে। নারীরাও যে পারে, তারাও যে নিজের জন্য কথা বলতে পারে, আওয়াজ তুলতে পারে, এটা সকলকে জানাতে পারে একজন নারী নিজেই। অর্থাৎ, একজন নারীর আত্মবিশ্বাস সেই নারী নিজেই।

 

মডেল: মোসলেমা খাতুন লাবন্য
ফটোগ্রাফার; এফজি শামীম

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category