• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

আড়াইহাজারে পাগলা মহিষের তাণ্ডব, আহত ১১

Reporter Name / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পাগলা মহিষের তাণ্ডবে অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৩১ মে) রাতে উপজেলার  হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে।

আহতরা হলেন—বড়ইকান্দি গ্রামের রাজিব, বল্লভদী কান্দা এলাকার মাসুম, আলমগীর, দরিয়াবাদ এলাকার সাদমান, মেহেদী, শরিফ ও রাব্বি।
আহতদের মধ্যে জাকারিয়া, ইসমাইল ও ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, হাইজাদী ইউনিয়নের উদয়দী এলাকা থেকে ২৬ তারিখ হাট থেকে নিখোঁজ হয় একটি মহিষ। মহিষটি নোয়াপাড়া এলাকার আলী আকবরের খামারের।

রোববার উদয়দী এলাকায় গিয়ে তাণ্ডব শুরু করে। প্রথমে মহিষটি একটি শিশুকে আহত করে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুজন গুরুতর আহত হয়। এ ঘটনায় ১১ জন আহত হয়। পরে স্থানীয়রা মহিষটিকে জবাই করে গোশত বিক্রি করে টাকা মালিককে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মহিষটির মালিক বিষয়টিতে রাজি না হয়ে পাল্টা গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এত ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামের হাজারো মানুষ।

মহিষটির মালিক আলী আকবর জানান, প্রায় তিন দিন আগে তার মহিষটি হারিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন মহিষটি এলাকায় তাণ্ডব চালিয়েছে। পরে স্থানীয়রা মহিষটিকে জবাই করে ফেলে।

এ ঘটনায় আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হচ্ছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category