• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

আওয়ামী লীগকে ধ্বংস করে গেছেন শেখ হাসিনা: মামুনুল হক

Reporter Name / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

[ad_1]

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ৫৩ বছর বাংলাদেশের আমল, ২৪ বছর পাকিস্তানের আমল, ৭৭ বছরের সব বঞ্চনার এবার কবর রচনা করতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়ায় হাই স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, এ দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদকে শিকড়সহ উপড়ে ফেলতে হবে। আমরা বৈষম্যহীন ইনসাফ পূর্ণ একটা রাষ্ট্র ও সমাজ গঠন করতে চাই। ইসলামী ঐক্যের মাধ্যমে বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের দিকে অগ্রসর হয়ে যাবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয় ৭২ সালের সংবিধানের মাধ্যমে। এভাবেই ৭১ এর চেতনার নামে বিগত ৫০ বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী বাকশালি শক্তি ৭২ এর চেতনা গেলাবার চেষ্টা করেছে। ২০২৪ সালে যেই ঐতিহাসিক বিজয় আমরা অর্জন করেছি, সেই বিজয়কে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে হবে। বৈষম্যের কবর রচনা করতে হবে। সব জুলুম ও শোষণকে শেকড়সহ উপড়ে ফেলতে হবে।

তিনি আরও বলেন, ভারতে পালিয়ে যাওয়ার আগের দিনেও বললেন, শেখ হাসিনা পালায় না। এই কথা বলে তিনি তার নেতাকর্মীদের জনগণের মুখোমুখি ঠেলে দিয়েছেন। তারপর পালিয়ে গেছেন। পালিয়ে গিয়ে নিজে এবং নিজের পরিবারের আখের গুছিয়েছেন। ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছেন।

মামুনুল হক বলেন, আওয়ামী লীগের নেতারা বেগম জিয়া ও ড. ইউনূসকে দায়ী করবেন না। ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আবার যারা রাজনীতি করতে চান, তাদের মতো কুপোকাণ্ডক আর কেউ হতে পারে না।

এসময় মামুনুল হক বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবি জানান।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category