• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা এক ক্লিকেই ভিডিও ডাউনলোড করুন – জেনে নিন সেরা টুলগুলো চালাকচরে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড, ফতুল্লার বিসিকে চিহ্নিত ছিনতাইকারী বিশু গ্রেপ্তার নারায়ণগঞ্জের মেগা প্রকল্পে আগ্রহ চায়না হারবারের তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক প্রেস বিজ্ঞপ্তি স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে “সাত বন্ধু’র গোসল, দুই জনের মৃত্যু বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক বন্দরে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত বন্দরে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

৬ দফা দাবিতে নরসিংদীতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন


শিক্ষাব্যবস্থার জাতীয়করণসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা জাতীয় শিক্ষক ফোরাম। আজ শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক ফোরামের সভাপতি মুহাম্মদ ওয়ালী খান। তিনি বলেন, “একই সিলেবাস পড়িয়েও সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য বিদ্যমান। এখনো শিক্ষকরা অবসর ও কল্যাণ ভাতা, বাড়িভাড়া, বদলিসহ ন্যায্য সুযোগ-সুবিধার জন্য আন্দোলন করছেন, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি প্রাথমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা, কওমি সনদধারীদের জন্য সরকারি চাকরির সুযোগ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান।

ছয় দফা দাবিগুলো হলো—
১. শিক্ষাব্যবস্থা জাতীয়করণ
২. শিক্ষক বদলিতে জটিলতা দূর করে নিঃশর্ত বদলির ব্যবস্থা
৩. অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান
৪. বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ
৫. ধর্মশিক্ষার অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা
৬. কওমি সনদধারীদের সরকারি চাকরির সুযোগ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠন

মানববন্ধন সঞ্চালনা করেন জেলা শিক্ষক ফোরামের সেক্রেটারি মুহাম্মাদ আরিফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জয়েন্ট সেক্রেটারি ও বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আমীর আলী, মনোহরদী কারিগরি বাণিজ্য কলেজের সহকারী শিক্ষক ও থানা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কামাল হোসেন, মনোহরদী থানা সভাপতি মনিরুজ্জামান বিএসসি, রাতকানা দাখিল মাদ্রাসার সহকারী ইংরেজি শিক্ষক মো. আরিফ, মূতিউল্লাহ ভুইয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে শিক্ষকদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts