• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন |
  • English Version

৪ বছর পর নয়ন হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই, মূল আসামি গ্রেফতার

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংঘটিত নয়ন মিয়া (৩০) হত্যাকাণ্ডের চার বছর পর অবশেষে এর মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত মূল আসামি মো. কামাল হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

তিনি জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ফতুল্লা থানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ (ডিএন) সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই জানায়, ২০২১ সালের ৩১ ডিসেম্বর রাতে সোনারগাঁওয়ের মারুবদী এলাকা থেকে নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি নয়ন মিয়া। পরদিন সকালে সাজালের কান্দি এলাকায় সোবহানের জমির পাশে রাস্তার ঢালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আলম বেপারী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত সূত্রে জানা যায়, ২০২১ সালের সনমান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকদের সঙ্গে নয়নের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে, ঘটনার রাতে নয়নকে কান্দাপাড়া-মারুবদী সড়কে অতর্কিত হামলা চালিয়ে ১৪-১৫ জন মিলে মারধর করে। একপর্যায়ে তার হাত-পা চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং পরে গলা চেপে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হয়।

গ্রেফতারকৃত কামাল হোসেন জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts