• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা – IPCSBDPress বাংলাদেশ ব্যাংক যথেষ্ট স্বাধীন, আইন সংশোধন এ সরকারের মেয়াদে বাস্তবসম্মত নয় বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ডিআরইউ’র বিকাশ-নগদ-রকেটে ১০০০-এর বেশি লেনদেন করা যাবে না, দিনে লেনদেন ১০ বার ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি আর চলবে না: আমির খসরু সাদা নয়, রঙিন ফুলকপিই বেশি স্বাস্থ্যকর নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ – IPCSBDPress বাংলাদেশের বিচারের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ: চীফ প্রসিকিউটর একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে: আসিফ মাহমুদ আগামী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন বিরামপুরে তারেক রহমান – IPCSBDPress

১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি: মামুনুল হক

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি। ১১ দলীয় জোট গঠিত হয়েছে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে তাদের বৈষম্য, তাদের শোষণ ও বিগত দিনের জুলুমের শিকার হওয়া জনগণকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। জাতি ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দেওয়া হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের বাইপাস সড়কে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। 

মামনুল হক বলেন, এখানে জাল ভোট দেওয়ার পায়তারা চলছে। কেউ কেউ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মৃত ব্যক্তির তালিকা করছে, প্রবাসীদের তালিকা করছে। আমরা শুনেছি বিগত দিনে কবরস্থান থেকে উঠে এসে মৃত্যু ব্যক্তিও ভোট দিয়েছে। এদেশে আর যেন কবর থেকে উঠে আসা মুর্দা যেন ভোট দিতে না পারে সেজন্য আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যদি ভোট চুরি করার, ভোট জালিয়াতি করার পায়তারা করে তাৎক্ষণিক আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts