• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

সৌদিতে ঝড়ো হাওয়াসহ ভারি বর্ষণ, বন্যার আশঙ্কা এনসিএমের সতর্কবার্তা – IPCSBDPress

Reporter Name / ৪০৭ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১:৩৭ অপরাহ্ণ | ডিসেম্বর ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ

সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারি বৃষ্টি শুরু হয়েছে, যা দ্রুত না থামলে বেশ কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)। মরুপ্রধান এই দেশে এমন আবহাওয়া খুবই বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে ঝড় ও ভারি বর্ষণের প্রবণতা বেড়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তর সীমান্তবর্তী অঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টি বইছে। পাশাপাশি হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণ অব্যাহত রয়েছে। বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশা তৈরি হয়ে দৃষ্টিসীমা কমে যাচ্ছে, যা পরিবহন ও যাতায়াতে বিঘ্ন ঘটাতে পারে।

এনসিএম জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপই এই অস্থির আবহাওয়ার জন্য দায়ী। সাগর উপকূল থেকে ১৮ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হচ্ছে, যা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঝড়ো পরিস্থিতি ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরেও, যেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ঘণ্টায় ১০ থেকে ৩৫ কিলোমিটার গতিতে বাতাস বইছে।

অবিরাম বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে নিম্নাঞ্চলে পানি জমার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির অবনতি হলে অনেক এলাকায় হঠাৎ বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

IPCS News : Dhaka : 

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category