• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪৫ লাখ টাকার মালামাল লুট

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ থেকে ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য প্রবাসী আবুল কালামের স্ত্রী জাকিয়া বেগম। 

পরিবারের দাবি, ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (৮ মে) সকালে সোনারগাঁ থানায় অভিযোগটি দায়ের করা হয়।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিলের নেতৃত্বে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় প্রবাসী আবুল কালামের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুট করে। এছাড়া পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা সাত ভরি আট আনা স্বর্ণালঙ্কারও নিয়ে যায়। একই সঙ্গে একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন, একটি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়।

পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়।

ভুক্তভোগী জাকিয়া বেগম বলেন, “আমার স্বামী মালয়েশিয়ায় থাকেন। এই সুযোগে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছিল। টাকা না দেওয়ায় তারা বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে।”

তিনি আরও জানান, যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপোষের জন্য যোগাযোগ করতে বলে। পাশাপাশি মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts