• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণ

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারটির মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

 

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী হাবিবুল্লা (হবি) (৫০) জানান, একই এলাকার মৃত নূরুল হক গংদের সঙ্গে তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৬ মার্চ এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ২৭ মার্চ তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেদিন বিকেলে তদন্তও করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

 

তিনি আরও জানান, ঘটনার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ঘরের কয়েকটি টিন দা দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। আকস্মিক এই হামলায় তার পরিবারের সদস্যরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মো. মোয়াজ্জেম হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

 

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category