• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁওয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলিতে এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁও থানার এসআই (নি:) মোঃ সহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযানটি চালায়।

গ্রেফতারকৃতরা হলো— রহমত উল্লাহ ওরফে সৈকত (২৬), ইমন মিয়া (২৪), লিটন মিয়া (৩৭) ও জামান মিয়া (২৭)। তারা সবাই সোনাপুর এলাকার মেম্বার গলিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭ পুরিয়া হেরোইন (মোট ওজন প্রায় ১ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category