• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলির পাশে ফজলুলের বাড়ির সামনে মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁও থানার এসআই (নি:) মোঃ সহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযানটি চালায়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ রাসেল (২৮)। তিনি লক্ষীপুর সদর উপজেলার চরঘুটি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ১ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category