• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা পাইকপাড়ায় ২০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মনোহরদীতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সেনসিটাইজেশন কর্মশালা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসকের ফলোআপ পরিদর্শন রূপগঞ্জে বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন বন্দরে গ্যাস বিস্ফোরণ: একে একে চলে গেল পরিবারের ৪ সদস্য বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি: অভিযুক্ত গ্রেপ্তার – Zaawansowana Platforma Rozrywki Online Dla Wymagających Graczy

সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান: বেলাবতে সাখাওয়াত হোসেন বকুল

Reporter Name / ১২৭ Time View
Update : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন


আগামী নির্বাচন অন্য সময়ের চেয়ে কঠিন নির্বাচন হবে। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৫ নং ওর্য়াড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জননেতা তারেক রহমান ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বনে কাজ করছেন। নারী অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থাসহ নানামুখী দিক নির্দেশনা বাস্তবায়নের কাজ করছেন তারেক রহমান। দেশের কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। জামায়াতে ইসলামী গনতন্ত্রকে হত্যা করতে চায়, ইসলাম ধর্মের বিরুদ্ধে জনগনকে বিভ্রান্ত সৃষ্টি করে।

নারায়ণপুর ইউনিয়নের ৫নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন তারেক মীরের সভাপতিত্বে ও নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব এম কাদির জলিল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া প্রমুখ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts