• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা পাইকপাড়ায় ২০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মনোহরদীতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সেনসিটাইজেশন কর্মশালা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসকের ফলোআপ পরিদর্শন রূপগঞ্জে বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন বন্দরে গ্যাস বিস্ফোরণ: একে একে চলে গেল পরিবারের ৪ সদস্য বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি: অভিযুক্ত গ্রেপ্তার – Zaawansowana Platforma Rozrywki Online Dla Wymagających Graczy

শোকজ প্রত্যাহার, এনসিপির কর্মকাণ্ডে পুনর্বহাল সারোয়ার তুষার

Reporter Name / ৩২৩ Time View
Update : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে পুনরায় সংগঠনের সব কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশও প্রত্যাহার করেছে দলটি।

শনিবার (২৩ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ জুন স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০৫ অনুযায়ী নৈতিক স্থলনের অভিযোগে সারোয়ার তুষারকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এ নোটিশের প্রেক্ষিতে তিনি দলের আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির নিকট লিখিত জবাব জমা দেন।

দলীয় পর্যবেক্ষণে দেখা যায়, একটি একান্ত ব্যক্তিগত যোগাযোগের ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে গৃহীত পদক্ষেপে তিনি দুই মাস এনসিপির সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকেন। এর মধ্যে তিনি জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে দলের প্রতিনিধিত্ব, গণমাধ্যমে দলের অবস্থান উপস্থাপন, নরসিংদীর পদযাত্রাসহ সব ধরনের কার্যক্রমে অংশ নেননি।

পর্যালোচনা শেষে সার্বিক বিবেচনায় এবং লিখিত জবাব ও আলামতের ভিত্তিতে শোকজ নোটিশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয় এনসিপি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts