• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা এক ক্লিকেই ভিডিও ডাউনলোড করুন – জেনে নিন সেরা টুলগুলো চালাকচরে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড, ফতুল্লার বিসিকে চিহ্নিত ছিনতাইকারী বিশু গ্রেপ্তার নারায়ণগঞ্জের মেগা প্রকল্পে আগ্রহ চায়না হারবারের তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক প্রেস বিজ্ঞপ্তি স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে “সাত বন্ধু’র গোসল, দুই জনের মৃত্যু বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক বন্দরে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত বন্দরে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

শিবপুরের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূলহোতা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

Reporter Name / ৪৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন


শিবপুরের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূলহোতা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে শওকত আলী (২৬) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ জুন) শিবপুর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শওকত শিবপুরের বানিয়াদী এলাকার (ভাসমান) মৃত সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, আজ সোমবার শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শওকত আলীকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ১টি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শওকত আলী শিবপুরের আতঙ্ক, শীর্ষ সন্ত্রাসী ও কিশোরগ্যাংয়ের মূল হোতা। তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ১টি হত্যা মামলা, ৩টি হত্যা চেষ্টা ও ৩টি মাদকসহ ৬টি মামলার চার্জশিট ভুক্ত আসামি। শওকত আলীর নামে ২টি ওয়ারেন্ট মুলতবি আছে। আজ অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করার পর কোর্টে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts