• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৬২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে খাদ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সড়কের কালাদী এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

 

ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন জানান, সকালে কালাদী এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে খাদের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে উদ্ধার হওয়া মরদেহটির এখনো পরিচয় সনাক্ত করা যায়নি। পরিচয় সনাক্তের জন্য পিবিআই কে জানানো হয়েছে।

এসআই আরো জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতের যেকোন সময় দুর্বৃত্তরা ওই যুবককে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে সড়কের পাশে খাদে ফেলে রেখে গেছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category