• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা এক ক্লিকেই ভিডিও ডাউনলোড করুন – জেনে নিন সেরা টুলগুলো চালাকচরে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড, ফতুল্লার বিসিকে চিহ্নিত ছিনতাইকারী বিশু গ্রেপ্তার নারায়ণগঞ্জের মেগা প্রকল্পে আগ্রহ চায়না হারবারের তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক প্রেস বিজ্ঞপ্তি স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে “সাত বন্ধু’র গোসল, দুই জনের মৃত্যু বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক বন্দরে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত বন্দরে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

রায়পুরায় অটোরিকশা নিয়ে বের হওয়া কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন


নরসিংদীর রায়পুরায় শাহাদাৎ হোসেন (১৪) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বার) বিকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের সংগীতা-আমিরগঞ্জ সড়কের বদরপুর এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয়।

 

শাহাদাৎ হোসেন একই উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বড়ভাই ধান কাটতে গেলে তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় মাদ্রাসা পড়ুয়া শাহাদাৎ হোসেন। বিকালে সড়কের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে রায়পুরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন পরিচয় শনাক্ত করেন। পরিবার ও স্থানীয়দের ধারনা দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহাদাৎকে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে সংগীতা-আমিরগঞ্জ সড়কের বদরপুর এলাকায় সড়কের পাশে ফেলে রেখে গেছে। পরে অটোরিকশাটি ঘটনাস্থলের অদূরে পাওয়া গেছে।

 

ঘটনাস্থলে উপস্থিত রায়পুরার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মাসুদ আলম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পরবর্তী আইনানুগ কাজ চলছে।

 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts