• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Reporter Name / ২১৫ Time View
Update : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

[ad_1]

আল আমিন নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ৩৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার খাজুরিয়া বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়রা বিলের মধ্যে ধানের খেতে একটি লাশ পড়ে থাকতে দেখে মান্দা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, যেখানে মরদেহটি পাওয়া গেছে সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি বিদ্যুতের খুঁটিতে স্থাপিত তিনটি ট্রান্সফরমারের মধ্যে দুটি ট্রান্সফরমার নিচে নামানো অবস্থায় রয়েছে। ওই খুঁটি থেকে একটি গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল।
পুলিশের ধারণা, ট্রান্সফরমার থেকে তামার তার বা মূল্যবান যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি সেখানে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা জানান, নিহত ব্যক্তির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category