• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা পাইকপাড়ায় ২০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মনোহরদীতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সেনসিটাইজেশন কর্মশালা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসকের ফলোআপ পরিদর্শন রূপগঞ্জে বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন বন্দরে গ্যাস বিস্ফোরণ: একে একে চলে গেল পরিবারের ৪ সদস্য বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি: অভিযুক্ত গ্রেপ্তার – Zaawansowana Platforma Rozrywki Online Dla Wymagających Graczy

মনোহরদীতে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন


তানভীর আহমেদ : মাদককে না বলুন খেলাকে হ্যাঁ বলুন,খেলাধুলায় গড়বে দেশ,মাদক করবে শেষ, এই প্রতিপাদকের সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলার আন্তঃ পীরপুর ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজিত ফুটবল ফাইনাল খেলা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

(২৭ সেপ্টেম্বর) শনিবার বিকালে পীরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত খেলায় পশ্চিম পীরপুর একাদশকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে বন্ধু মহল একাদশ জয় লাভ করে।
খেলায় উভয় দল ১টি করে গোল করায় খেলাটি অমীমাংসিত থাকে। অবশেষে টাইব্রেকারে পশ্চিম পীরপুর একাদশকে বন্ধু মহল একাদশ পরাজিত করে জয় লাভ করে।

খিদিরপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মোঃ রাকিব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন ভিপি গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল ফজল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, ডাঃ এম এইচ কবির, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফোটন, মুশফিকুর মেম্বার সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts