• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মনোহরদীতে প্রেমিকের ব্ল্যাকমেইলে প্রেমিকার আত্মহত্যা

Reporter Name / ৩১৬ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

মনোহরদীতে প্রেমিকের ব্ল্যাকমেইলে প্রেমিকার আত্মহত্যা।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে প্রেমিকের ব্ল্যাকমেইলের শিকার হয়ে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন এক তরুণী। এ ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার লেবুতলা ইউনিয়নের দক্ষিণ নরেন্দ্রপুর গ্রামে। আত্মহত্যাকারী তরুণীর নাম ফাহমিদা সুলতানা মিম । তিনি ওই গ্রামের বকুল মিয়ার মেয়ে। এ ঘটনায় মিমের মা বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, মৃত্যুর আগে মিম তার ফেসবুকে একটি সুইসাইড নোট পোস্ট করেন। সেখানে তিনি উপজেলার চরমান্দালীয়া গ্রামের জালাল উদ্দিন জালুর ছেলে পারভেজকে তার আত্মহত্যার জন্য দায়ী করেন।

সুইসাইড নোটে মিম লেখেন, “আমার মৃত্যুর জন্য পারভেজ দায়ী। তার সঙ্গে আমার চার বছরের সম্পর্ক। বিবাহের প্রলোভন দেখিয়ে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং এমন কোনো কাজ নেই যা সে আমার সঙ্গে করেনি। সে এসবের বিভিন্ন ভিডিও সংরক্ষণ করেছে এবং আমাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করছে। আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। তাই আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মিমের পরিবার ও স্থানীয় এলাকাবাসী পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category