• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত।

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন আল-খিদমাহ্ ডায়াগনস্টিক সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি আবুল কাশেম জুলহাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সবুজ আলী। উদ্বোধন করেন আল-খিদমাহ্ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও মনোহরদী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস ছামাদ আকন্দ বকুল।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগের সভাপতি এম. সাইজুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আলী আরশাদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ আলম চিশতি, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং মনোহরদী উপজেলা ওলামা দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।
সম্মেলনে আব্দুল হান্নানকে সভাপতি, ফিরোজ মিয়াকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মোহাম্মদ এমরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। পরে কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category