• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে পরকীয়ায় আসক্ত হয়ে মালয়েশিয়া প্রবাসীর ১৭ বছরের সম্পত্তি আত্মসাৎ করলো স্ত্রী।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭১৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

: নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাঁপা ইউনিয়নের বাসিন্দা, মালয়েশিয়া প্রবাসী জহির উদ্দিনের সুখের সংসার এক মুহূর্তে তছনছ হয়ে গেছে স্ত্রীর পরকীয়ার কারণে। ২০০০ সালে ইসলামিক শরীয়া মতে শাহাবুদ্দিনের মেয়ে আকলিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জহির উদ্দিন। তাদের ঘরে জন্ম নেয় দুই ফুটফুটে সন্তান— ছেলে অনিক ও মেয়ে আতিকা।

সুখের সংসারকে আরও স্বচ্ছল করার আশায় জহির উদ্দিন মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে দীর্ঘ ১৭ বছর পরিশ্রম করে অর্জিত সব টাকা পাঠাতেন স্ত্রীর কাছে, যাতে তার পরিবার ভালোভাবে চলতে পারে। কিন্তু টাকার গরমে আকলিমা হয়ে ওঠেন উচ্চবিলাসী এবং জড়িয়ে পড়েন পরকীয়ায়।

বিদেশে অবস্থানকালে জহির উদ্দিন জানতে পারেন, তার স্ত্রী আকলিমা অন্য এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন এবং তার কষ্টার্জিত অর্থ অপব্যবহার করছেন। বিষয়টি নিশ্চিত হয়ে দেশে ফিরে আসেন তিনি এবং স্ত্রীর অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ সংগ্রহ করেন। এরপর স্ত্রীর কাছে তার রোজগারের হিসাব চাইলে শুরু হয় পারিবারিক কলহ। একপর্যায়ে তিনি স্ত্রী আকলিমাকে তালাক দেন এবং নতুন করে সংসার শুরু করার সিদ্ধান্ত নেন।

তবে এখানেই জহির উদ্দিনের দুর্ভোগ শেষ হয়নি। অভিযোগ রয়েছে, সম্প্রতি আকলিমা তার ছেলেকে সঙ্গে নিয়ে জহির উদ্দিনের বাড়িতে হামলা চালায়, ঘরবাড়ি ভাঙচুর করে এবং নগদ ১০ লক্ষ টাকা ও ৪-৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় জহির উদ্দিনকে বেধড়ক মারধরও করা হয়।

এ ঘটনায় তিনি মনোহরদী থানায় অভিযোগ করতে গেলে, পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন জহির উদ্দিন। এখন তিনি আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

জহির উদ্দিন আরও জানান, তার স্ত্রী ও সন্তানরা তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। ইতোমধ্যে একটি অনলাইন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তিনি সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেছেন।

  • “আমার স্ত্র পরকীয়ায় লিপ্ত হয়েছে, আমার কষ্টের টাকায় বিলাসী জীবনযাপন করেছে, এখন আমাকে ধ্বংস করার চেষ্টা করছে। আমার সন্তানরাও আমার সঙ্গে শত্রুর মতো আচরণ করছে। আমি তাদের বিচার চাই। আমি এখন আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি,”— বলেন জহির উদ্দিন।

পরকীয়ার জালে ফেঁসে প্রবাসী জহির উদ্দিনের দীর্ঘ ১৭ বছরের পরিশ্রম ও ত্যাগ আজ নিঃশেষ হয়ে গেছে। তিনি প্রশাসনের কাছে সুবিচার কামনা করছেন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category