• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১২৫ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়ায় অবস্থিত শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমির হলরুমে সামাজিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন দ্য আল-হেরা ফাউন্ডেশন-এর উদ্যোগে “দ্য আল-হেরা ফাউন্ডেশন কুইক কুইজ প্রতিযোগিতা–২০২৬ (সিজন–৭)” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৩০ জন শিক্ষার্থীর হাতে বই, পবিত্র আল-কুরআন ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদেরও সম্মাননা পুরস্কার প্রদান করে তাদের উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক আল মমিন হোসাইন সজিব। প্রধান অতিথি ছিলেন দ্য আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আমান উল্লাহ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান লিমন বলেন, “মেধাই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ। শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। প্রতিযোগিতা শুধু জয়-পরাজয়ের বিষয় নয়; এটি আত্মবিশ্বাস, নেতৃত্ব, উপস্থিত বুদ্ধি ও শেখার আগ্রহ বৃদ্ধি করে। শিক্ষিত, সৎ ও আদর্শবান তরুণ প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।”

উদ্বোধক আল মমিন হোসাইন সজিব বলেন, এ ধরনের মেধাভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য দ্য আল-হেরা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

প্রধান মেহমান আমান উল্লাহ মোল্লা বলেন, “বই পড়া, জ্ঞান অর্জন ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষামূলক ও ব্যতিক্রমী আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি দ্য আল-হেরা ফাউন্ডেশনের শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের কুইজ প্রতিযোগিতা তাদের নতুন বিষয় জানার আগ্রহ বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা জুগিয়েছে। তারা নিয়মিত এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে।

দ্য আল-হেরা ফাউন্ডেশনের লক্ষ্য হলো শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি আলোকিত সমাজ গঠন। শিক্ষা, সমাজসেবা, মানবকল্যাণ এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থেকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

আয়োজনে:
দ্য আল-হেরা ফাউন্ডেশন
সৈয়দের গাঁও, হাতিরদিয়া, মনোহরদী, নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category