• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন ৬ সাংবাদিক

Reporter Name / ২২৭ Time View
Update : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

[ad_1]

নগরের বিভিন্ন সমস্যা, সংকট, দুর্নীতি ও সম্ভবনা তুলে ধরে ‌‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন ছয় সাংবাদিক। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মনোনীতদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে। এবার পাঁচটি ক্যাটাগরিতে ছয়জন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়। টেলিভিশন রিপোর্টার ক্যাটাগরিতে এবার যৌথভাবে দুজন পুরস্কার পেয়েছেন।

নগর পরিকল্পনা ক্যাটাগরিতে (অনলাইন ও প্রিন্ট) পুরস্কার পেয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক জাহিদুল ইসলাম, সেবা সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে ডেইলি সানের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদুল হাসান, সেবা ও জনদুর্ভোগ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশের রাহাত হোসাইন।

টেলিভিশন ক্যাটাগরিতে যৌথভাবে এখন টিভির দেলোয়ার হোসাইন দোলন ও বাংলাভিশনের কেফায়েত শাকিল এবং নগর বিষয়ে অনুসন্ধানী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক নাজমুল সাঈদ।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রুপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, স্থপতি ইনস্টিটিউটের সাবেক পরিবেশ ও নগরায়ণ সম্পাদক স্থপতি সুজাউল ইসলাম খান।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category