• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

বেলাবো উপজেলায় ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

Reporter Name / ১২৯ Time View
Update : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীর বেলাবো উপজেলায় সড়কের পাশের ধান ক্ষেত  থেকে এক ট্রলি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

০৭ মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় ধানের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম আপন, বয়স ২৮ সে বেলাবো উপজেলার বড়িবাড়ি গ্রামের মস্তু মিয়ার ছেলে। আপন পেশায় একজন ট্রলিচালক পাশা পাশি রাজমিস্ত্রির কাজ করতো। সে ২ সন্তানের জনক।

নিহতের স্বজনরা জানায়, গতকাল রাতে এক বন্ধুর ডাকে বের হয়ে আর বাড়ি ফেরেনি আপন। রাতেই পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাইনি। পরে সকালে বেলাবো- শিবপুর সড়কের পাশে ধানেেত তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে রাতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে গেছে।

ঘটনাস্থলে এসে নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। তার দুইটা সন্তানকে এতিম করছে, এর বিচার চাই।
বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমানউল্লাহ জানান, খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category