• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

বন্দরের মুরাদপুরে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

[ad_1]

বন্দরের মুরাদপুর এলাকায় শারমিন আক্তার (২৪) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১৩ জুন) দুপুরের আগে বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শারমিন আক্তার কুমিল্লা জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

 

ধামগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category