• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

বড়াইগ্রামে অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদ

Reporter Name / ৩৬৫ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

[ad_1]

আবু মুসা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে খলিশা ডাঙ্গা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমানকে অপদস্থ ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাটোর-পাবনা মহাসড়কের ধানাইদহ বাজারে ধানইদহ গ্রামবাসী এই কর্মসূচীর আয়োজন করেন। তারা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

এসময় বক্তব্য রাখেন খলিশা গভর্নিং বডির সদস্য মোক্তাদির আহমেদ রাসেল, মাহফুজুর রহমান মিল্টন, আশরাফ আলী, মিজানুর রহমমান মিজান, আব্দুল মালেক, আব্দুল্লাহ আল মামুন, মাহবুবুর রহমান সুজন।

তাারা বলেন, গত সোমবার (২৮ জুলাই) নগর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ও ধানাইদহ গ্রামের বাসিন্দা আসাব সরকার, বিএনপি কর্মী মিজানুর রহমান, নাহিদ হোসেন, আজিম উদ্দিন, কয়েন গ্রামের ফাহিম সরকার, ফয়সাল সরকার, আসাদ আলী, সাইফুল ইসলাম, পাচবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানসহ ১০ থেকে ১২ জন খলিশা ডাঙ্গা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে কলেজ পরিচালনা বডি বাতিলের জন্য জোর পূবর্ক কাগজে স্বাক্ষর নেয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমরা এই ধরনের কর্মকান্ডের প্রতিবাদ যানাচ্ছি ও জড়িতদের শাস্তির দাবী জানাচ্ছি।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category