• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনো ওত পেতে আছে: ফরিদা আখতার

Reporter Name / ২৩১ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

[ad_1]

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‌‘ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনো কোথাও না কোথাও ওত পেতে আছে। এখনো তারা সুযোগ পেলেই আসতে চায়। তাই হাদিদের বাঁচতে দিচ্ছে না। সেজন্য আমরা সব জায়গায় যাচ্ছি এবং কথা বলছি।’

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘প্রধান উপদেষ্টা সবসময় বলেছেন, নির্বাচনটা আনন্দমুখর হতে হবে। আমরা ভয় পাবো না। ভোট দিতে গিয়ে যেন ভয় না পাই। মা-বোনরা যেন ভোট দিতে যায়। যারা নতুন ভোটার আছে তারা যেন অবশ্যই ভোট দিতে যায়।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন প্রমুখ।

সমাবেশের শুরুতে ভোটের গাড়ির মাধ্যমে ডিজিটাল পর্দায় প্রধান উপদেষ্টার ভাষণসহ ভোটার উদ্বুদ্ধকরণে গান ও বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category