• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুরে ধর্ষণ‌-হত্যা মামলায় চারজনের আমৃত্যু কারাদণ্ড

Reporter Name / ২২৭ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

[ad_1]

ফরিদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দেড় লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ রায় দেন।
‎
আসামিরা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর ব্যাপারী (৩৭), কামরুল মৃধা (৩৭), আলী ব্যাপারী (৪২) ও বক্কার ব্যাপারী (৬৭)। জাহাঙ্গীর ব্যাপারী পলাতক।
‎
‎মামলার আলামত নষ্ট করার দায়ে মমতাজ বেগম এবং আবুল কালাম ব্যাপারী নামে দুজনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
‎
‎মামলার এজাহার সূত্র জানা গেছে, ২০১২ সালের ১ অক্টোবর ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুরে কয়েকজন নিয়ে রাত ১টার দিকে জাহাঙ্গীর ব্যাপারী শ্বশুরবাড়িতে যান। এরপর বোনের অসুস্থতার কথা বলে দরজা খুলতে বলেন। সরল মনে তরুণী দরজা খুললে আসামিকে তারা দলবদ্ধ ধর্ষণ শেষে হত্যা করে। আসামিরা প্রকৃত ঘটনা আড়াল করতে তাকে কবর দিয়ে দেয়। এ বিষয়ে তরুণীর মায়ের সন্দেহ হলে তিনি মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, এক নারীকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে চার আসামির আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category