• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আফ্রিদি থেকে গেইল বিদেশি ক্রিকেটারদের মিলিয়ন ডলারের বিপিএল যাত্রা – IPCSBDPress মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা গৃহকর্মী নিয়োগের আগে যেসব খোঁজ খবর নেবেন শিক্ষকরা সাংবাদিকতায় থাকলে এমপিও বাতিল করে আইনি ব্যবস্থা বিটকয়েন কি | বিটকয়েন কিভাবে কাজ করে | এবং কিভাবে উপার্জন করা যায় রাজশাহীতে মাইক্রোবাস চাপ দিয়ে এনসিপির ২ নেতাকে হত্যা চেষ্টা – IPCSBDPress ব্লগ মানে কি ? ব্লগ থেকে কিভাবে অনলাইন টাকা আয় করবেন। রায়পুরায় ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই মনোহরদীর সাগরদী বাজারে বৃহস্পতিবার ফ্রি চিকিৎসা সেবা দিবেন ডা এম এইচ কবির। জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক – IPCSBDPress

পোস্টাল ভোট অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৯২ হাজার – IPCSBDPress

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন


আপডেটঃ ১০:৫৮ পূর্বাহ্ণ | নভেম্বর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ বাস্তবে রূপ দিতে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। এ পদ্ধতিতে ইতোমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত ৯২ হাজার ৩৮৫ জন বাংলাদেশি ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এদের মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৫৪৪ জন এবং নারী ভোটার রয়েছেন ১৪ হাজার ৮৪১ জন।

নির্বাচন কমিশন জানায়, গত ১৯ নভেম্বর থেকে অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। শুধু প্রবাসীই নন, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও চাইলে এ পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠিয়ে দেওয়া হবে, আর ভোট দিয়ে তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।বিশ্বের বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে ব্যাপক সাড়াই মিলেছে। দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, হংকং, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, কেনিয়া, মিশর, চিলি, তাইওয়ান, আর্জেন্টিনাসহ অসংখ্য দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করছেন। শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এসব দেশ থেকে মোট ৮৬ হাজার ১৩২ জন প্রবাসী নিবন্ধন করেছেন বলে জানা গেছে।

ইসি জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার প্রায় ৫০ লাখ প্রবাসীকে ভোটের আওতায় আনার একটি উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে কমিশন। এতে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের পথে নতুন এক অধ্যায় শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts