• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

পুলিশ এখন সংগঠিত:- নির্বাচনকে সামনে রেখে পররাষ্ট্র উপদেষ্টার সতর্কবার্তা – IPCSBDPress

Reporter Name / ৩৭১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১১:১৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

রংপুরে এক মতবিনিময় সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নসহ নানা বিষয়ে বিস্তৃত বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের সামগ্রিক স্থিতিশীলতার মূল ভিত্তি হচ্ছে আইনশৃঙ্খলা এবং শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও এখন পরিস্থিতি অনেকটাই ইতিবাচক। তার বক্তব্যে উঠে আসে, পুলিশ বাহিনী ইতোমধ্যে নিজেদের সংগঠিত করেছে এবং সামনে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও নির্বাচনকে আদর্শ নির্বাচন হিসেবে দেখতে চান, আর এ কারণে আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি সতর্কতা জরুরি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, উন্নত বিশ্বে এ দুই খাতেই সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে এখনো পিছিয়ে। তিনি বলেন, জরুরি সমস্যাগুলো মোকাবিলায় স্বল্প সময়ে সাড়ে তিন হাজার নার্স ও তিন হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে এবং এ খাতে বাজেটও বাড়ানো হয়েছে, যার সুফল আগামী বছর থেকে দৃশ্যমান হবে। নতুন প্রকল্পগুলো ভবিষ্যত সরকার ধরে রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক বাজারে আলু রপ্তানি প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, এ বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে, তবে এটি সহজ নয়। কারণ পৃথিবীর খুব কম দেশ নিয়মিত আলু আমদানি করে; বিশেষ পরিস্থিতি ছাড়া বেশিরভাগ দেশ আমদানিতে আগ্রহী নয়। তিনি আরও বলেন, শ্রমশক্তি বিদেশে পাঠানোর ক্ষেত্রে দক্ষতার অভাবে দেশের কর্মীরা কম বেতন পান। বিশেষ করে বিদেশে নার্সের বিপুল চাহিদা থাকলেও দক্ষতা অর্জন না করায় সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না।

রংপুর অঞ্চলের দেশি গরুর উচ্চমানের মাংসের বাজার চাহিদা উল্লেখ করে তিনি জানান, ঢাকাতেও এই গরুর মাংস বেশ জনপ্রিয়। তাই প্রাণিসম্পদ বিভাগ চাইলে এ খাতে বড় ধরনের উদ্যোগ নিতে পারে। তার মতে, এটি কৃষক ও দেশের অর্থনীতির জন্য লাভজনক হতে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category