• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ জন – IPCSBDPress অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের সিদ্ধিরগঞ্জে ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি শিক্ষাখাতে আ’লীগ সরকারের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে Best Real Money Online Casinos in the US April 2026 হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গরম কমাতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখবেন নাকি খোলা নদীতে ৯ বছর পড়ে আছে ভাঙা সেতু ১৫ কিমি পথ ঘুরছেন ১০ গ্রামের মানুষ – IPCSBDPress সোনারগাঁওয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পলিথিন দূষণে বিপর্যস্ত পরিবেশ, টেকসই ব্যবস্থাপনায় কঠোরতার ইঙ্গিত উপদেষ্টার

Reporter Name / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন


আরিফ সম্রাট, কেরানীগঞ্জ(ঢাকা)

পলিথিন দূষণের ভয়াবহতা তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষা না করলে ভবিষ্যৎ প্রজন্ম গুরুতর বিপদের মুখে পড়বে। তিনি বলেন, পরিবেশ গণতন্ত্রের মতো-আপনি পরিবেশকে যেমন আচরণ করবেন, পরিবেশও আপনাকে ঠিক তেমনই ফল দেবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের দাড়িপাড়া এলাকায় ঢাকা মহানগর ও বিভিন্ন উপজেলার ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা জানান, প্রকল্পের আওতায় ৪৪টি পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নয়ন করা হলে এলাকার মানুষ সামগ্রিকভাবে উপকৃত হবে। পাশাপাশি তিনি পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে আরও কঠোর মনোভাব গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পলিথিন দূষণের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বুড়িগঙ্গার নিচে যে পরিমাণ পলিথিন জমে আছে, তা রাখার মতো জায়গাও আমাদের নেই। পলিথিন নষ্ট হয় না; মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে আবার আমাদের শরীরেই ঢুকে যাচ্ছে। এখন মায়ের দুধ, রক্ত, মস্তিষ্ক, লিভার-সব জায়গায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে।

তিনি আরও জানান, সেফটি ট্যাংকের পাশাপাশি ঘরোয়া বর্জ্য ব্যবস্থাপনা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে জলাধার দূষণ কমে এবং পরিবেশ আরও টেকসই হয়।

সভায় ৪৪টি খাল, পুকুর ও জলাশয়ের তলদেশ পরিষ্কার, বর্জ্য অপসারণ এবং দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত পরিকল্পনা উপস্থাপন করা হয়।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরী, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, কেরানীগঞ্জ ইউএনও রিনাত ফৌজিয়াসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩৬ লাখ টাকা




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts