• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর পলাশে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ মে) সকালে উপজেলার চরসিন্দুর থেকে তাদের গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ নতুন বাজার গ্রামের আব্দুর রশীদের ছেলে মো: কামরুল ইসলাম (২৮), চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত রিপন মিয়ার ছেলে মো: রফিকুল ইসলাম পাশা (২৩) ও একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আবু সাঈদের ছেলে মো: শরীফুল ইসলাম (৩৫)।

পলাশ থানা সূত্র জানায়, আজ সকাল সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া সড়কের উপর অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। পরে পুলিশের উপস্থিতি টের কামরুল ইসলাম, রফিকুল ইসলাম পাশা ও শরীফুল ইসলাম নামে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পলাশ থানার এসআই মোহাম্মদ ইউসুফ আলী খান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চরসিন্দুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পর তাদের আজই নরসিংদী কোর্টে সোপর্দ করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category