• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল দেশ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম: তারেক রহমান কী, কেন এবং কীভাবে? ব্যাখ্যা দিলেন ডা. তাসনিম জারা – IPCSBDPress জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জুলাই সনদের নির্দেশনামতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত রমজান মাসে নিম্ন ও মাধ্যমিক বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, পতাকা ছাড়া ফিরবেন সংখ্যাগরিষ্ঠ জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে

পলাশে মনি চক্রবর্তী নামে এক ব্যবসায়ী খুন

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন


নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মনি চক্রবর্তী (৩৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনি চক্রবর্তী পাশ্ববর্তী শিবপুর উপজেলার উত্তর সাধারচরের মদন ঠাকুরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মনি চক্রবর্তী চরসিন্দুর বাজারের মুদি দোকানী ছিলেন। সোমবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে চরসিন্দুর বাজারের পাশেই সুলতানপুর গ্রামের নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা করেন তিনি। পরে বাড়ির সামনে পৌঁছালে পিছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার কাঁধে আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীর মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts