• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

পলাশে কাপড়ের গোডাউনে আগুন, ৪০ লাখ টাকার ক্ষতি

Reporter Name / ২২৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর পলাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টেইলার্স এন্ড ফেব্রিক্সের গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত পৌনে ২টায় পলাশ উপজেলার চরসিন্দুর বাজারের গরিবের নেওয়াজ টেইলার্স এন্ড ফেব্রিক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে পলাশ ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কবির মিয়া জানান, রাতে কাপড়ের গোডাউনের পিছনের একটি রুমে ঘুমিয়েছিলাম। হঠাৎ পৌনে ২টার দিকে একটি বিকট শব্দ শুনা যায়। এসময় দরজার ফাঁকা দিয়ে ধুঁয়া দেখতে পাই। পরে কয়েক বাড়ি ঘুরে বাজারের সামনে এসে দেখতে পাই আমার ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ছে। এ ঘটনা পলাশ ফায়ার সার্ভিসকে জানালে রাতেই ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরো বলেন, এ অগ্নিকাণ্ডে আমার টেইলার্স ও ফেব্রিক্সের গোডাউন পুড়ে সব মালামাল ছাই হয়ে যায়। পাশের একটি স্বর্ণের দোকানে সামান্য অংশ পুড়ে যায়। এ আমার ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

এদিকে আজ দুপরে চরসিন্দুর বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বক্কর সিদ্দিকী।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুল শহিদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category