• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা পাইকপাড়ায় ২০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মনোহরদীতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সেনসিটাইজেশন কর্মশালা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসকের ফলোআপ পরিদর্শন রূপগঞ্জে বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন বন্দরে গ্যাস বিস্ফোরণ: একে একে চলে গেল পরিবারের ৪ সদস্য বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি: অভিযুক্ত গ্রেপ্তার – Zaawansowana Platforma Rozrywki Online Dla Wymagających Graczy

নেত্রকোণার মদনে পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ – IPCSBDPress

Reporter Name / ২৭১ Time View
Update : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন


আপডেটঃ ২:১৬ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এই হত্যার ঘটনা হয়।নিহত হারুন চৌধুরী (৬০) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।স্থানীয়দের বরাতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ জানান,উপজেলার শিবপাশা ও রুদ্রশ্রী গ্রাম পাশাপাশি অবস্থিত।বেশ কিছুদিন ধরে শিবপাশা গ্রামের হারুন চৌধুরীর সাথে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল।গতকাল রাতেকৃষি জমিতে কাজের শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে যান কৃষক হারুন চৌধুরী।

এ সময় পূর্ববিরোধের জের ধরে শাহাবুদ্দিন ও তার লোকজন মারধর করলে হারুন চৌধুরী আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts