• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

নিউজিল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডকেও হারালো নাইজেরিয়া

Reporter Name / ২২৮ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

[ad_1]

মালয়েশিয়ায় চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল নাইজেরিয়া। সুপার সিক্সে এসে এবার আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকার দেশটি।

আজ বুধবার বাঙ্গিতে আয়ারল্যান্ডের নারী দলকে ৬ রানে হারিয়েছে নাইজেরিয়া। এতে সেমিফাইনালে যেতে না পারলেও ইংল্যান্ডের পরের স্থানে থেকে সুপার সিক্সের খেলা শেষ করেছে দলটি।

শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৯৪ রান করে নাইজেরিয়া। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড অলআউট হয়ে যায় ইনিংসের ৮ বল বাকি থাকতে ৮৮ রানে।

নাইজেরিয়ার অবিশ্বাস্য জয়ে বড় ভূমিকা রাখেন লিলিয়ান উদেহ। ১১ রানে ৩ উইকেট শিকার করেন ১৮ বছর বয়সী পেসার।

এক পর্যায়ে মনে হয়েছিল নাইজেরিয়ানদের সহজেই হারিয়ে দেবে আইরিশরা। কেননা লক্ষ্য তাড়ায় মাত্র ৮ ওভারে ২ উইকেটে ৪০ রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড।

এরপর উদেহ ব্যাকথ্রু এনে দিলে পরবর্তী ১৪ রান তুলতেই আরও ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত রেবেকা লোউ ৩২ বলে ২১ এবং প্রেয়া সার্জেন্ট ও মিলি স্পেন্সের ১৪ রান করে নিলেও তা আয়ারল্যান্ডের জয়ের জন্য যথেষ্ঠ হয়নি।

এর আগে নাইজেরিয়ার হয়ে সর্বোচ্চ ৪২ বলে ২৫ রান করেন ক্রিস্টাবেল চুকউওনি।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category