• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
৫ দিন পর যুবকের করুণ মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে  গোদনাইল আশ্রয় কেন্দ্রে জেলা পরিষদের নানা আয়োজন ঈদে প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির ছবি ভাইরাল মেয়েদের শরীর থেকে কাপড় খোলার সফটওয়্যার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া ও তবারক বিতরণ সোনারগাঁয়ে ১ লাখ ৩৬ হাজার টাকার জন্য ব্যবসায়ীর জানাজা আটকালেন বিএনপি নেতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে  গোদনাইল আশ্রয় কেন্দ্রে জেলা পরিষদের নানা আয়োজন ঈদের দিনেই কোরবানির বর্জ্য অপসারণে মাঠে মনোহরদী পৌরসভা ও উপজেলা প্রশাসন ঈদের বেদনাবাঁশি WhatsApp এ কীভাবে কাউকে তাদের পরিচিতি নম্বর ছাড়াই বার্তা পাঠাতে হয়

নরসিংদী পৌর এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা : ধরা ছোঁয়ার বাইরে ছিনতাইকারী

Reporter Name / ২০৭ Time View
Update : রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন


নরসিংদী পৌর এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা : ধরা ছোঁয়ার বাইরে ছিনতাইকারী

  • সর্বশেষ সময় :
    Thursday, February 2, 2023

স্টাফ রিপোর্টার 
নরসিংদীতে সাটিরপাড়া এলাকায় প্রকাশ্যে বিকাশ এজেন্ট’র একটি দোকান থেকে ছিনতাইয়ের ঘটনার এখনো ধরা ছোঁয়ার বাইরে ছিনতাইকারী চক্রের সদস্যরা। শুক্রবার (৩১ জানুয়ারি— ২০২৩) সকালে শহরের সদর মডেল থানার অদূরে মীর ইমদাদ স্কুলের পাশে “নেট সলিউশন” নামে বিকাশ এজেন্ট’র একটি দোকান ৩ লাখ ৭০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। দোকান মালিক ওইদিই থানায় অভিযোগ করলেও এখনও ছিনতাইকারীদের কাউকে ধরতে পারেনি পুলিশ। ভোক্তভূগী বিকাশ ব্যবসায়ী মাহফুজ বলেন, আমি নিজেই আমার দোকানটি পরিচালনা করে আসছি। প্রতিদিনের মতো শুক্রবার সকালে দোকান খোলার জন্য বাসা থেকে বের হই। এসময় ব্যবসায়িক লেনদেন করার জন্য নগদ তিন লক্ষ সত্তর হাজার টাকা ও ৬ টি বিভিন্ন ধরনের মোবাইল সেট একটি রেকসিনের তৈরি সাইড ব্যাগে ভরে ব্যাগটি হাতে করে দোকনে আসি। দোকানে ঢুকে ২টি সার্টারের মধ্যে ১টি সার্টারের তালা খুলে হাতে থাকা ব্যাগটি টেবিলের উপরে রাখি। তখন দোকানের অপর সার্টারটি খোলাবস্থায় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন লোক আমার দোকানে প্রবেশ করে মোবাইলে কার্ড নিবে বলে জানায়। তখন আমি তাদের বসতে বলি। অপর সার্টারটি খুলে দোকানের ভিতর প্রবেশ করি। তখন তারা সুযোগ বুঝে টেবিল থেকে ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছি। কিন্তু এখনও কোন ছিনতাইকারীই ধরা পড়েনি। আমার দোকানের সিসিটিভি ফুটেজে ছিনতাইকারীগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে এবং থানাকে অবগত করি।
আমার সবকিছু নিয়ে গেল আমি বর্তমানে সর্বশান্ত হয়ে পড়েছি। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইঁয়া বলেন, অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

 

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরো নিউজ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts