• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

নরসিংদী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭৭০ Time View
Update : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

নরসিংদী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

মো হিমেল মিয়া।

নরসিংদী।
গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় করার প্রত্যয়ে নরসিংদী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।

জেলা বিএনপির সভাপতি জনাব খায়রুল কবির খোকন সভায় সভাপতির দায়িত্ব পালন করেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দলের প্রাণপুরুষ, জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) জয়নাল আবেদীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, এবং দলের পরীক্ষিত নেতা আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের অগণিত নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “নরসিংদী জেলা বিএনপি এখন একটি সুসংগঠিত, শক্তিশালী ও সর্বমুখী আন্দোলনের জন্য প্রস্তুত।” তারা দলের নীতি, আদর্শ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পরিচিতি সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তৃতা ও মতবিনিময়ের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

পরিশেষে, সফল এই সভার জন্য নরসিংদী জেলা বিএনপিকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts