• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন |
  • English Version

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ১ নিহত ২

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৬৯ Time View
Update : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

 

 

মোঃ হিমেল মিয়া,মনোহরদী,নরসিংদীঃ

 

নরসিংদীর মনোহরদীতে পিকাপভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

 

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৭টার দিকে উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কের মইশাকান্দী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মো. ইমরান হোসেন (২৫) এবং একই এলাকার রাজিউদ্দিনের ছেলে আসিফ মাহমুদ (২৬)। এ সময় গুরুতর আহত হয়েছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে রিফাত (২৭)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মইশাকান্দী এলাকায় পিকাপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন পড়ে যান। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। তাদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর ইমরানের মৃত্যু হয়। আহত রিফাতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts