• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

নরসিংদীর বেলাবতে দুটি রিভলবারসহ মা-মেয়ে আটক।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩২১ Time View
Update : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

  1. নরসিংদীর বেলাবতে দুটি রিভলবারসহ মা-মেয়ে আট

মো হিমেল মিয়া
মনোহরদী উপজেলা প্রতিনিধি
: নরসিংদী বেলাবতে বৃহস্পতিবার,(১৬ জানুয়ারী) সকাল ৭ টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-হাফিজুল ইসলাম এর মেয়ে হালিমা আক্তার(২৫) এবং তার স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫) । তারা উভয়ই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বিজয় পারুয়া গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে বেলাব থানায় একটি অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার কৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত মা মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সন্দেহ জনক ঘুরাফেরা করার সময় বেলাব থানার এস আই শামসুল আলম তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি রিভলবার উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে আসলে জিজ্ঞাসাবাদে তারা জানান সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপি পাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলো পৌছে দেয়ার জন্য তাদেরকে পাঠায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category