• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা এক ক্লিকেই ভিডিও ডাউনলোড করুন – জেনে নিন সেরা টুলগুলো চালাকচরে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড, ফতুল্লার বিসিকে চিহ্নিত ছিনতাইকারী বিশু গ্রেপ্তার নারায়ণগঞ্জের মেগা প্রকল্পে আগ্রহ চায়না হারবারের তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক প্রেস বিজ্ঞপ্তি স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে “সাত বন্ধু’র গোসল, দুই জনের মৃত্যু বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক বন্দরে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত বন্দরে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

নরসিংদীতে নির্বাচনী নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নরসিংদীর ৫ টি সংসদীয় আসনে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনে বিজিবি, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
শুক্রবার(৩০ জানুয়ারী) দুপুরে জেলার নির্বাচনী পরিবেশ ও আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দেয় বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, নির্বাচনে জেলার ৫টি সংসদীয় আসনের ৬টি উপজেলার জন্য নির্ধারিত ১৩ প্লাটুন বিজিবি’র মধ্যে নরসিংদী সদর ও পলাশ উপজেলায় ৪ প্লাটুন, শিবপুর – মনোহরদী উপজেলায় ৩ প্লাটুন এবং রায়পুরা ও বেলাব উপজেলায় ৬ প্লাটুন বিজিবি নির্বাচনে দায়িত্ব পালান করবে।
নরসিংদী বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজ জানান, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিজিবি। নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts