• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নরসিংদীতে জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন ফ্রন্ট নেতাদের শুভেচ্ছা বিনিময়

Reporter Name / ৩৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

[ad_1]

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে নবগঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নরসিংদী জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। আজ সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর কার্য্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান নরসিংদী পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, সদস্য সচিব মিঠু রঞ্জন ধরসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে সংগঠনের নেতারা আসন্ন দূর্গা পূজা উদযাপনকে ঘিরে সার্বিক নিরাপত্তা, প্রশাসনিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, পূজাকে ঘিরে যাতে মানুষ নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

পূজা উদযাপন ফ্রন্ট নেতারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন দুর্গাপূজাসহ সব ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক কৃষ্ণকান্ত সাহা, ননী দাস, সদস্য সুবল সাহা, বাপ্পি সাহা, প্রশান্ত কুন্ড, সচীন দেবনাথ ও হ্নদয়সহ প্রমুখ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category