• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদিতে মায়ের হাতে সন্তান নিহত।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭৯১ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

 

নরসিংদীর রায়পুরায় তারাবি নামাজ চলাকালে নিজ পুত্র সন্তানকে কু”পি”য়ে হ”ত্যা”র অভিযোগ উঠেছে মা শিরীন বেগমের বিরুদ্ধে ।
শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে এ মর্মান্তিক ঘটনা ঘটে ।

নিহত শিশুর নাম আনাস মিয়া (৩) ।
সে ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কর ।
স্থানীয় সূত্র জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার দড়ি- হাইরমারা এলাকার শিরীন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া ।
বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি ।
এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন ।

শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কু”পি”য়ে হ”ত্যা’র পর পালিয়ে যান শিরিন বেগম ।
এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি ।
চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির র”ক্তা”ক্ত ম”র”দেহ দেখতে পান ।

শিশুটির দাদি জানাতে পারেননি, কেন শিরীন নিজ সন্তানকে হ”ত্যা করলেন ।

ঘটনার পর থেকে পুত্রবধূ সারারাত পালিয়ে থাকার পর ঘাতক
মাকে খোজে পেয়েছেন আমিরগঞ্জ রেলস্টেশন এর আউটার সিগনাল এর কাছ থেকে অর্থাৎ আক্কেল শাহর মাজারের কাছ থেকে আটক করা হয়। পরে ঘাতক মা আত্ন-হ”ত্যার জন্য সেখানে গিয়েছিলেন বলে জানান ঐ মা ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category