• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

‘নবীন’ পাঞ্জাবির দোকান চালুর নির্দেশ, ওসিকে শোকজ

Reporter Name / ২০১ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

[ad_1]

রাজধানীর মগবাজারে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। এ ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট থানার ওসিকে শোকজ করা হয়েছে এবং দোকানটি দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি বিচারকের নজরে আসে। মগবাজারের এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে; তিন দিনের মধ্যে ব্যাখ্যা তলব করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মগবাজারের ‘বিশাল সেন্টার’ মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে দোকানটি বন্ধ করে দিতে বাধ্য করে।

ঘটনার সময় কয়েকজনকে আক্রমণাত্মক আচরণ করতে দেখা গেলেও উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ বিষয়ে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের আচরণ জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং পুলিশের পেশাদারত্বের সঙ্গে সাংঘর্ষিক।

এ প্রেক্ষিতে আদালত জানতে চেয়েছেন, কেন এ ধরনের ভূমিকা আইনবহির্ভূত ও দায়িত্বজ্ঞানহীন হিসেবে বিবেচিত হবে না। হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, বন্ধ করে দেওয়া ‘নবীন’ ব্র্যান্ডের দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আদালতের আদেশ বাস্তবায়নের জন্য এর অনুলিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category