• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি – IPCSBDPress

Reporter Name / ১১৩ Time View
Update : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১১:৪২ পূর্বাহ্ণ | অক্টোবর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন—দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি ও সনদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সহ-সভাপতি আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সেদিন সকালে দলটি তিনটি শর্তের কথা জানিয়েছিল।শর্তগুলো হলো—জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট ও গণভোটের প্রশ্ন চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে; গণভোটে জনগণ যদি জুলাই সনদে সমর্থন দেয়, তবে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) অকার্যকর থাকবে; এবং গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের প্রদত্ত সাংবিধানিক ক্ষমতার মাধ্যমে সংবিধান সংস্কার করবে।

এরই মধ্যে গত বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ চার সদস্যের প্রতিনিধিদল। সেখানে প্রধান উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এনসিপির প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎকালে এনসিপির পক্ষ থেকে সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার বিষয়টি জোরালোভাবে উল্লেখ করা হয়। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ রাষ্ট্রপতির পরিবর্তে প্রধান উপদেষ্টার মাধ্যমে জারি করার দাবি তোলে দলটি।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts