• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

জুলাই সনদ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ

Reporter Name / ২৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

[ad_1]

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ‘জুলাইযোদ্ধারা’। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অবরোধে অংশ নিয়ে সড়কে অবস্থান নেন তারা।

বিক্ষোভকারীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা বৃথা হতে দেবো না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন অনেক স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেবো, কিন্তু রাজপথ ছাড়বো না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই। আমরা এর আগেও বারবার এখানে দাঁড়িয়েছি। কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এবার আর পেছনে ফেরার পথ নেই।’

বিক্ষোভের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে শাহবাগে এলাকায় যান চলাচল। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts